খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই সেপ্টেম্বর ২০২৪, ৮:২ পিএম

ঢাকার কাউন্সিলর – মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার বিকালে উপজেলার রাধানগর এলাকায় একটি অভিজাত হোটেল থেকে তাকে আটক করা হয়। হোটেল থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিগ্রহণ করছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার এইচ কে জাহাঙ্গীর হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলায় ঘটনায় রাজধানীর মুগদা থানায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে। মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্ত এলাকায় দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

আরও দেখুনঃ
মন্তব্য