খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩০ই জানুয়ারি ২০১৫, ১:৩১ পিএম

আমাদের আজকের আলোচনার বিষয় মৌলভীবাজার জেলার শিল্প প্রতিষ্ঠান।
চা বাংলাদেশের একটি অন্যতম প্রধান শিল্প। বাংলাদেশের মোট ১৬৩টি চা-বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় ৯২টি চা বাগান রয়েছে। এজন্য মৌলভীবাজার জেলাকে বাংলাদেশের চা রাজধানী বলা হয়। চা-বাগানগুলোর মধ্যে মাধবপুর চা-বাগান, সাতগাঁও চা-বাগান, রাজনগর চা-বাগান, মাথিউড়া চা-বাগান, সমনভাগ চা-বাগান, দেউন্দি চা-বাগান, ইস্পাহানি গাজীপুর চা-বাগান, জেরিন চা-বাগান, ফিনলে চা-বাগান ইত্যাদি উল্লেখযোগ্য।

জেলায়মোট ১০৩২ টি মাঝারী শিল্প রয়েছে । তন্মধ্যে বড়লেখা উপজেলায় অবস্থিত আগরআতর শিল্প এবং প্রায় সবগুলো উপজেলায় অবস্থিত প্রাকৃতিক রাবার শিল্পউল্লেখযোগ্য ।

জেলায় মোট ৪৫৭৫ টি ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে । তন্মধ্যে শীতলপাটি, বেত, কাঠ ও বাঁশ শিল্প উল্লেখযোগ্য।
মৌলভীবাজার জেলার বিসিক শিল্প নগরীতে জেপিএল ফার্ণিচারের কারখানা অবস্থিত। উক্ত উন্নতমানের সিজন ও ট্রিটেড কাঠের বিভিন্ন ডিজাইনের দরজা ও ফার্ণিচার তৈরী হয়।

আরও পড়ুনঃ
মন্তব্য