খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৩ পিএম

শ্রীমঙ্গলে বন্যার্তদের পাশে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বন্যাকবলিত কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গোলের হাওর গ্রামের বন্যাদুর্গত ৩০টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর কেন্দ্রীয় এডমিন ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আশিক নজরুল, কেন্দ্রীয় মডারেটর মোহাম্মদ আবদুল হাই খান, সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনসুর আলম চৌধুরী টিপু, মৌলভীবাজার জেলার জেলা প্রতিনিধি মো. শহিদ মিয়া, শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি মো. আসগর আলী, নির্বাহী সদস্য পংকজ দাস ও শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. মহসীন আলী উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. মহসীন আলী জানান, আমরা ১৯৮৬ ব্যাচের বন্ধুরা আমাদের গ্রুপের দেশি, প্রবাসী বন্ধুদের ও বসুন্ধরা জোনের সহযোগিতায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছি। সবাই দোয়া করবে আল্লাহ পাক যেন সবার দানকে কবুল করেন এবং আগামীতে আরো বড় পরিসরে অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করতে পারি।
আরও দেখুনঃ
মন্তব্য