খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই অক্টোবর ২০২৪, ৫:০ পিএম

নারীসহ ২ মরদেহ উদ্ধার – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ে নারীসহ দুজনের মৃতদের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা-বাগান থেকে এক যুবকের ও দুপুরে ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন: উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে আবুল খায়ের। তিনি পেশায় টমটমচালক ছিলেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য